ডেইলি খবর প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সদস্য শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। প্রফেসর ড. গোলাম রহমান মামলায় অভিযোগ করেছেন তার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি খবর মানহানিকর সংবাদ প্রকাশ করেছে। তাই সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন তিনি।
আজ রোববার (২১ শে জুন ২০২৬) মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডিইউজে’র সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। এক বিবৃতিতে তারা শামীম সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। ঢাকা আহসানিয়া মিশন কর্তৃপক্ষের কাছে শামীম সিদ্দিকীর সকল পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :