রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৭:২৮ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: সাবেক শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বাবা মায়ের কবরে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এসময় বিএনপি নেতারাও তার সঙ্গে ছিলেন।এর আগে এদিন সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।দেশের নাগরিক হিসেবে আল্লাহর কাছে দোয়া করি দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে আগামী দিনগুলোতে আরও বেশি করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হই সেই প্রত্যাশা করি। 
তিনি আরও বলেন, দেশবাসীর কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!