মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

এবার বাড়ল অটোগ্যাসের দাম, রাত থেকেই কার্যকর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৮:৫৫ পিএম

এবার বাড়ল অটোগ্যাসের দাম, রাত থেকেই কার্যকর

ডেইলি খবর ডেস্ক: যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।সোমবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। আজ রাত থেকেই এ বাড়তি দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর নভেম্বর মাসের ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় দর বৃদ্ধির কারণে বেসরকারি এলপিজির দাম বেড়েছে। অক্টোবরের তুলনায় প্রতি টন সৌদি সিপি গড়ে ৪৬ ডলার ৫০ সেন্ট বেড়েছে। নভেম্বরের জন্য প্রোপেনের দাম প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে মিশ্রণের ভিত্তিতে গড় দর দাঁড়িয়েছে ৭৫৯ ডলার।

এদিকে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দামও ২২৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন নির্ধারিত দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে এলপিজির দাম নির্ধারণ করা হয়। এসব বিষয় প্রতি মাসে পর্যালোচনা করে ভোক্তাপর্যায়ে দাম সমন্বয় করে কমিশন।

তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। বাজারে কমিশনের বেঁধে দেওয়া দামে এলপিজি পাওয়া যাচ্ছে কি না, তা নিয়েও ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন করে দাম বাড়ানোর ফলে রান্নার জ্বালানি বাবদ পরিবারের মাসিক ব্যয় আরও বাড়বে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!