বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ১১:৫১ পিএম

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেইলি খবর ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে।পরে, রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ছবি-সংগৃহীত

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!