মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নিন্দা ও ক্ষোভ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৫:৫৯ পিএম

শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নিন্দা ও ক্ষোভ

ডেইলি খবর প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক ও আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন প্রফেসর ড. গোলাম রহমান। মামলায় তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি খবরে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল আজ সোমবার(২২ জুন) এক বিবৃতিতে বলেন, শামীম সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতায় বাঁধা স্বরূপ। ঢাকা আহছানিয়া মিশন কর্তৃপক্ষের কাছে শামীম সিদ্দিকীর সকল পাওনা বুঝিয়ে দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

শামীম সিদিদ্দকী জানান, দৈনিক আলোকিত বাংলাদেশে ৮ম ওয়েজ বোর্ডে তিনি স্থায়ী চাকরি করেন। তিনি জানান, চাকরি থেকে পদত্যাগ করেননি, তাকে চাকুরিচ্যুতও করা হয়নি। বকেয়া বেতন চাইলেই হামলা-মামলার ভয়-ভীতি দেখানো হয়। দৈনিক আলোকিত বাংলাদেশ ঢাকা আহছানিয়া মিশনের সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম সম্পাদক ও প্রকাশক। তিনি গত ২ বছরের অধিক সময় আগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের পদ থেকে পদত্যাগের কথা বলা হলেও তার নাম পত্রিকার প্রিন্টার্স লাইনে গোলাম রহমান এখনো ছাপছেন। কিন্তু কাজী রফিকুল আলম কিছুই জানেন না। কাজী রফিক গুরুতর অসুস্থ। এই সুযোগে ঢাকা আহ্ছানিয়া মিশনের বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান পত্রিকাটির দায়দায়িত্ব নিয়ে পৃথকভাবে প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে চেক স্বাক্ষরের মাধ্যমে তার হিসাব রক্ষক আজাদকে দিযে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছেন। টাকা সরিয়ে নিচ্ছেন কিন্তু তার বকেয়া পাওনা দিচ্ছেন না। কোনো কারন ছাড়াই তার হিসাবরক্ষক মো: আবুল কালাম আজাদকে নির্দেশ দিয়ে ২ বছরের অধিক সময় তার বেতন-ভাতা বন্ধ রেখেছেন।  এসব অপরাধমুলক কর্মকান্ড ধারাবাহিকভাবে ডেইলি খবরে প্রকাশ হতে থাকলে সংক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে এই মানহানী মামলা করেন ড. গোলাম রহমান।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!