শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি, ভোগান্তি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:৫১ পিএম

ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের প্রথম হঠাৎ শিলাবৃষ্টিতে রাজধানীর চলাচলকারি মানুষ ভোগান্তিতে পরেন। রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে। এদিকে, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর কারণে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ক্রিকেট ম্যাচও সাময়িকভাবে বন্ধ করা হয়।
সন্ধ্যার পর কারওয়ানবাজার, মালিবাগ, রামপুরা, নিউমার্কেট, ফার্মগেট, মোহাম্মদপুর,ধানমন্ডি-জিগাতলা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। কেউ ছাতা ব্যবহার করেন, কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।
রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করা পথচারিরা বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ছাতা নেই। এছাড়া গণপরিবহণেও জায়গা পাওয়া যাচ্ছে না।’ বসুন্ধরা আবাসিক এলাকার একাধিক বাসিন্দা বলেন, আজ সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে ঈদের কেনাকাটায় বের হওয়া মানুষেরা ভোগান্তিতে পড়েন।
মিরপুর এলাকার একাধিক বাসিন্দা বলেন, পান্থপথ যাওয়ার জন্য ইফতারের পর বাসা থেকে বের হই। কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এটা কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়াসহ বৃষ্টি; তবে স্থায়ী নয়। ঘণ্টাখানেক বৃষ্টি হয়ে আবার থেমে যায়।’সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!