শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ইফতারে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ জনের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:০৮ এএম

ইফতারে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: ইফতার নিয়ে এবার ঝিনাইদহ সদরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। নিহত তরু মিয়া এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। 
এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল করা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে তরু মিয়া ও তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ ৮ জন আহত হন। 
দুপুরে গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 
নিহত তরু মিয়া বিএনপি কর্মী বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। তিনি ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেছেন। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।হসংগৃহীত ছবি  

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!