বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার তথ্য চেয়ে আবারও ইসির চিঠি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৬:০৬ পিএম

স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার তথ্য চেয়ে আবারও ইসির চিঠি

ডেইলি খবর ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পর্কিত তথ্য চেয়ে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ তথ্য ইসি সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসি থেকে এ সংক্রান্ত এক চিঠি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সে চিঠি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসমূহে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত তথ্য প্রস্তুত করে হার্ডকপি ও সফটকপি (নিকস ফন্ট) সংযুক্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরা অচল থাকলে তা জরুরিভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র মারফত তাগিদ প্রদান করার জন্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদেরকে অনুরোধ করা হলো।এর আগে গত ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি। এর আগেও সিসি ক্যামেরার তথ্য চেয়ে চিঠি দিয়েছিল কমিশন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!