সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দেশে ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৮:৪০ পিএম

দেশে ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ডেইলি খবর ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
প্রজ্ঞাপন অনুযায়ী, এক হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে  দুই হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে ১২ কেজি সিলিন্ডারের দাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ রাত ৮টার পর থেকে এই দাম কার্যকর হবে। এর আগে অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করা হলেও খোদ রাজধানীতেই বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকায়। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস সেপ্টেম্বর মাস প্রতি লিটারের দাম ছিল ৭৩ দশমিক শূন্য নয় টাকা। পাশাপাশি বাড়ানো হয়েছে বিক্রেতাদের কমিশনও।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অস্থির হয়ে পড়েছে এলপিজির বাজার। অন্তর্জাতিক বাজারদর উর্ধমূখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এতে করে এক হাজার ৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!