রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:০০ পিএম

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহরিয়ার এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার ১ নম্বর আসামি।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ওই রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির।

ভিডিও প্রকাশের পর দেওয়া বক্তব্যে তিনি ঘটনার বিষয়ে বিভিন্ন অভিযোগ তোলেন এবং চাঁদাবাজির অভিযোগ করেন। তার অভিযোগ ও স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

এদিকে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে ২০০ থেকে ২৫০ জন মুখোশধারী ব্যক্তি মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে অতর্কিত হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!