সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গে ১ দিনে আরো ১৭ প্রাণহানি, মৃত্যু সাড়ে ৫০০ ছুঁই ছুঁই

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৪:৫৭ পিএম

হাম ও উপসর্গে ১ দিনে আরো ১৭ প্রাণহানি, মৃত্যু সাড়ে ৫০০ ছুঁই ছুঁই

ডেইলি খবর ডেস্ক:চলমান হাম ও উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরো ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১৬ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১২৭। আর নিশ্চিত শনাক্ত রোগী ৯৭ জন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৪৬ হাজার ৯৪০।ফাইল ছবি

 

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!