বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচি পালন করে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:৪৬ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচি পালন করে

ডেইলি খবর ডেস্ক: দেশে ‎দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করেন। পরে বিকেলে আবারও সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তারা আবারও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

‎এ সময় তারা শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কেফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছেশিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি একশিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জ্বালো রে জ্বালোআগুন জ্বালো’, ‘আপস না সংগ্রামসংগ্রাম, সংগ্রাম’এমন নানা স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল টিএসসির দিকে যান। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!