শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে ১৫ বা ১৬ ফেব্রæয়ারি: প্রেস সচিব

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৩ পিএম

নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে ১৫ বা ১৬ ফেব্রæয়ারি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রæততম সময়ের মধ্যে অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রæয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। 
বৃহস্পতিবার (৫ ফেব্রæয়ারি) বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের পর দ্রæততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রæততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, সর্বোচ্চ দ্রæততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেও এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। অর্থাৎ ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রæয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।
একই সংবাদ সম্মেলনে অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদের বিষয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হচ্ছে,তা সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে,নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্র্বতীকালীন সরকার সরে যাবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!