শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি মহাপরিচালক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০১:৩২ পিএম

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি মহাপরিচালক

ডেইলি খবর ডেস্ক: গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাঠে নেমেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান।তার সঙ্গে রয়েছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তিন কর্মকর্তা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!