শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ১১:২৭ পিএম

হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

ডেইলি খবর ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৪৯ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে।
শুক্রবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪৯ জন রোগী এসেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৫২ জন, রাজশাহীতে ৪২, সিলেটে ১৪৪, চট্টগ্রামে ২৭৪, বরিশালে ১২৪, ময়মনসিংহে ৮৪, খুলনায় ১১৬ এবং রংপুরে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৯৭ জন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!