বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৫:১৩ পিএম

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার রাতে তিনি দেশে পৌঁছান।আজ বৃহস্পতিবার দুপুরে আন্তবাহিনী জনসংযোগ (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরে সেনাবাহিনী প্রধান চীনের স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
গত ২২ আগস্ট পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’প্রদান করা হয়। পরবর্তী সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহায়তা প্রদানের বিষয়গুলো আলোচিত হয়। উল্লেখ্য,সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীনে গমন করেন ২০ আগস্ট ২০২৫।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!