বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৫:৪৬ পিএম

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: গ্যাসের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে দ্রুততম সময়ে টিম-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন।

তিনি জানান, জ্বালানি ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের যে গ্যাপ আছে, সেটি নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। মালয়েশিয়া থেকে আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে। তাদের অভিজ্ঞতা, রিসোর্স দিয়ে কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, দেশি বিশেষজ্ঞরা এফএসআরইউ-এর ত্রুটি সমাধানে প্রাণান্তকর চেষ্টা করছেন। আশা করছি, আগামী সপ্তাহের প্রথমে ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে এবং পরবর্তী সপ্তাহের শেষে পুরো এফএসআরইউ ফাংশনাল হবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!