ডেইলি খবর ডেস্ক: ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার কারণে পাঁচ দিন কন্স্যুলারসেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা ওমানে বসবাসরত সম্মানিত বাংলাদেশি নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, মাস্কাট-এর চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে।
দূতাবাস ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কন্স্যুলারসেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।’
এতে আরো বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কন্স্যুলারসেবা প্রদান করা হবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :