শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ডামে বসে গোলাম খাচ্ছে!

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৩:১৩ পিএম

ডামে বসে গোলাম খাচ্ছে!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েই প্রফেসর ড. গোলাম রহমান বকশিস খাচ্ছেন। কখনো চোখের চিকিৎসার নামে কখনো বাসার বাজারের নামে। আর এসব নিচ্ছেন খাচ্ছেন ডামের দৈনিক আলোকিত বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠানে নিজের একজন অর্থ যোগানদাতা বসিয়ে এসব অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ নিয়ে গোলাম রহমানের কোনো জবাব নেই। ঢাকা আহ্ছানিয়া মিশন, ঢাকা, এটি একটি এনজিও। যা অলাভজনক ও স্বেচ্ছশ্রম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে সরিয়ে ড. গোলাম রহমান প্রেসিডেন্ট পদে অধীষ্ঠিত হয়েই নানারকম সমালোচনামুলক কার্যক্রমে জড়িয়ে পরেছেন। সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের হাত ধরে ঢাকা আহ্ছানিয়া মিশন একাধিক বিশ^বিদ্যালয়-হাসপাতালসহ ৪০টিরও বেশী সেবামুলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানগুলোতে প্রচুর লোকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। দুর্ভাগ্য যার হাত ধরে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশ-বিদেশে সুনাম বয়ে আনলেও সেই কাজী রফিকুল আলম আজ আতুরঘরে বন্দিজীবন যাপন করছেন। তার চিকিৎসা সেবাও ঠিকমত হচ্ছেনা। হুইল চেয়ারে চলাফেরার জন্য সহকারী বা অ্যাটেন্টডেন্ট নাই বললেই চলে। অভিযোগ রয়েছে এবং একাধিক সুত্র জানিয়েছেন কাজী রফিকুল আলম দুরাবস্থায় সময় কাটাচ্ছেন, তিনি কথা বলতে পারেন না, বিছানায় সারাক্ষণ সময় কাটান। নিয়মিত চিকিৎসা সেবা থেকেও বন্চিত হচ্ছেন। অভিযোগ রয়েছে সুকৌশলে কাজী রফিকুল আলমের নিয়োগকৃত প্রায সকলকে ডাম থেকে বিদায় করে দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ড. গোলাম রহমান। যিনি বিনা পারিশ্রমে মেধা দিয়ে ডামে জীবন-যৌবন কাটিয়ে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাকে পরিবারের অন্যান্য সদস্যসহ বিতাড়িত করেছেন ড.গোলাম রহমান। সার্বিক বিষয় নিয়ে ড, গোলাম রহমানের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ আছে প্রতিষ্ঠানটিতে গোলাম রহমান নিজস্ববলয় সৃষ্টি করে স্বৈরাচারী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিতর্কীত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সাথে আতাত করে ফ্যাসিবাদের দোসর ড. গোলাম রহমান ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট হয়েছেন। এর আগে কুটকৌশলে কাজী রফিকুল আলমকে পদত্যাগ করতে বাদ্য করেন। ড. গোলাম রহমানের বিরুদ্ধে খুলনা বিশ^বিদ্যালয়ের থাকাকালীন নানারকম দুর্নীতির অভিযোগও রয়েছে। বিস্তারিত প্রতিবেদন পরবর্তী রির্পোটে--

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!