শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

রাজধানীসহ বিভিন্নস্থানে ফের ভূমিকম্প অনুভূত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:১৩ পিএম

রাজধানীসহ  বিভিন্নস্থানে ফের ভূমিকম্প অনুভূত

ডেইলি খবর ডেস্ক: ফের রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামোজের পর দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।এর উৎপত্তিস্থল খুলনার সাতক্ষীরা। এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সিকিমে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!