শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

দেশের প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান অক্টোবরে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৮:৫৪ পিএম

দেশের প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান অক্টোবরে

ডেইলি খবর ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান অক্টোবর মাসে শুরু হচ্ছে। ‎শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন

সভা শেষে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!