বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

নয়াদিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৮:৪৪ এএম

নয়াদিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি যাওয়ার কথা রয়েছে অন্তর্র্বতী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান। ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে গত মাসে আমন্ত্রণ জানানো হয়।
এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ। সফরটি দুই দিনের হবার কথা রয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!