খোদ ডিএমপির কার্যালয়ের কাছেই রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে এই কান্ড কোনও দুর্বৃত্ত করেনি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনও হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি গোলাম ফারুক।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :