শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

দেশে গরমের তীব্রতা বাড়বে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:৪৮ পিএম

দেশে গরমের তীব্রতা বাড়বে

 ডেইলি খবর ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার হয়েছে। 
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, যা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতও হয়েছে বান্দরবানে, ২১ মিলিমিটার।
আবহাওয়ার এ পরিস্থিতিতে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দিনের বেলায় বাইরে বের হলে রোদ ও গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!