মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ১০:২৬ পিএম

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) এই বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যে চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে তৈরি হওয়া কিছু অস্বস্তিকর পরিস্থিতির পর উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর উদ্যোগের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী সোমবার (১০ আগস্ট) প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া, পারস্পরিক আস্থা বৃদ্ধি ও অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের পরই সোমবার বিকেলে দিল্লি যান দীনেশ ত্রিবেদী

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!