সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেন নিপীড়নমূলক আইনে পরিণত না হয়-স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০২:১২ পিএম

সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেন নিপীড়নমূলক আইনে পরিণত না হয়-স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর প্রতি্েদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টে সংশোধনী আনার জন্য একটা খসড়া বিল আমরা রেডি করেছিলাম। সেটা কেবিনেটে আলোচনা হয়েছিল। ক্যাবিনেটে আলোচনার পরে সিদ্ধান্ত দিয়েছে আমার যেন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করি। যারা সাইবার স্পেসে কাজ করেন, আইটি এক্সপার্ট তাদের সঙ্গে আমরা কথা বলি। এই আইনটা যাতে নিপীড়নমূলক কোনো আইনে পরিণত না হয়।’

সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের জন্য ওয়েবসাইটে আমরা খসড়া প্রকাশ করেছি। ওয়েবসাইটে অনেকেই মতামত দিয়েছেন। অনেক প্রতিষ্ঠান মতামত দিয়েছে। অনেক মানবাধিকার সংগঠন মতামত দিয়েছে। হিউম্যান রাইটস বডি মতামত দিয়েছে। অনেক শিক্ষার্থী মতামত দিয়েছে—সেটা আমরা কম্পাইল করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেশের সবচেয়ে উল্লেখযোগ্য প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত প্রতিনিধি, সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিকসহ, বিশেষ করে সংবাদপত্রের সংগঠন, বিভিন্ন অ্যাসোশিয়েনসহ সবার সঙ্গে কথা বলেছি।’আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে অলাপকালে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘সংশোধনী ছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাশ হলে বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে।’

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘এই আইনের খসড়া দেখে আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছি। যদি এই আইন গ্রহণ করা হয়, তাহলে প্রতিবন্ধকতা তৈরি হবে।’সর্বশেষ বাংলা সংবাদমোবাইল কোর্টের কথা এই আইনে আসলো কীভাবে—প্রশ্ন রাখেন এই সম্পাদক। তিনি বলেন, ‘সবাই মিলে ভালো একটি প্রস্তাব দেবো, এতে মিডিয়ার সুরক্ষা হবে।’সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!