ডেইলি খবর প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মূলধনে সরকারের বিনিয়োগের উদ্দেশ্য সম্পর্কে ব্যাংকটির কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক মার্কেট ডেটা
গত ১৭ নভেম্বর, ২০২৬ একটি অনলাইন সংবাদমাধ্যমে "ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব, ৭৮.৮ শতাংশ শেয়ার রাষ্ট্রের হাতে যেতে পারে" শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এ বিষয়ে ওই দিন ডিএসই ব্যাংকটির কাছে ব্যাখ্যা চায়।স্টক মার্কেট ডেটা
ডিএসইর চিঠির জবাবে ব্যাংকটি জানায়, ব্যাংকের মূলধনে (ইক্যুইটি) সরকারের বিনিয়োগের উদ্দেশ্য সম্পর্কে এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পেলে নিয়ন্ত্রক প্রক্রিয়া মেনে তা জানানো হবে বলে ব্যাংকটি উল্লেখ করেছে। সুত্র জানায় দেশের এক সময়ের শক্তিশালী সুনাম অর্জনকারি ইসলামী ব্যাংক এখন গ্রাহকের আস্থা হারিয়ে পথে বসার উপক্রমের দ্বারপ্রান্তে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :