রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

হামের উপসর্গে ১দিনে আরও ৪ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭১২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৪:৫৩ পিএম

হামের উপসর্গে ১দিনে আরও ৪ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭১২

ডেইলি খবর ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ শিশু।

আজ রোববার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬১৯ শিশুর। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১২ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ১১৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এ সময়ে ৮৮৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৭১০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮২ হাজার ৮৪৪ রোগী, যাদের মধ্যে ৭৯ হাজার ১৫২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!