মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:১৩ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ডেইলি খবর ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রæপের একটি প্রতিনিধিদল। 
সোমবার (৯ ফেব্রæয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রæপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো নেতৃত্বাধীন ২৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ ফেব্রæয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলে সরকার প্রধানের দপ্তর জানিয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রæপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!