রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৮:১৪ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

ডেইলি খবর ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২১৯ জনে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের প্রাণহানি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০৫ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৭ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুরে চারজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি (২৮০ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, চট্টগ্রাম বিভাগে ২০৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, বরিশাল বিভাগে ২০৪, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ১১২ ও রংপুর বিভাগে ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!