রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক- র‍্যাব

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০২:০২ পিএম

রাজধানীতে ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক- র‍্যাব

আইন আদালত ডেস্ত: জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের কবলে স্কুলশিক্ষিকা রনজিনা পারভিন নিহত হওয়ার ঘটনার মামলায় মোটরসাইকেল-সহ একজনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম মো. পনি ওরফে প্যারা পনি। আজ রোববার দুপুরে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গতকাল শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে যান স্কুলশিক্ষিকা রনজিলা। পরে তাঁর মৃত্যু হয়। এরপর র‍্যাব-২ ঘটনার ছায়াতদন্ত শুরু করে একজনকে আটক করতে সক্ষম হয়। মোটরসাইকেলের পেছনের আসনে যে ব্যক্তি বসা ছিলেন তাঁর নাম পনি ওরফে প্যারা পনি। তাঁকেই আটক করেছে র‍্যাব-২। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব জানিয়েছে, এ বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গতকাল ভোরে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন মোসা. রনজিনা পারভীন (৪৫)। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহতসংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত
রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তাঁর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিনা রিকশা থেকে রাস্তায় পড়ে যান।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!