রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন বার্তা
ডেইলি খবর ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিষেক উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ফেসবুক পেজে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় থাকা চীনের দূতাবাস।
বার্তাটিতে শি জিনপিং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছর ধরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সম্মান ও সমান মর্যাদায় দেখে আসছে, পরস্পরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সমর্থন জানিয়ে এসেছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে হাত ধরাধরি করে হেঁটেছে। চীন-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষার মধ্য দিয়েও টিকে আছে।
বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, প্রথাগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, মানসম্মত `বেল্ট অ্যান্ড রোড` সহযোগিতা বাড়াতে এবং সকল খাতে পারস্পরিক সহযোগিতা ও আদান-প্রদান সম্প্রসারণ করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কাজ করতে প্রস্তুত। এটি নতুন যুগে চীন-বাংলাদেশের যৌথ ভবিষ্যতের অংশীদারিত্বকে আরও গভীর ও ধারাবাহিকভাবে বাস্তবমুখী ফল দিতে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনতে সাহায্য করবে।ছবি: সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :