বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:৫৪ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৩ জন।

এ নিয়ে চলতি বছরে ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১৬ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!