মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৭:২৭ পিএম

দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা চলছে। দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। তবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন আগের দামেই বিক্রি হবে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।  
অফিস আদেশে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ আর অকটেনের দাম ১২০ টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!