সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০ মাঘ ১৪৩২

এবার কিছু কমল স্বর্ণের দাম

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:২৪ এএম

এবার কিছু কমল স্বর্ণের দাম

ডেইলি খবর ডেস্ক: বাড়তে বাড়তে এবার অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
রোববার (১ ফেব্রæয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সোমবার (২ ফেব্রæয়ারি) থেকেই কার্যকর হবে।
এর আগে শানিবার (৩১ জানুয়ারি) রাতে দাম কমানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। ওই সময় ভরিতে এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
নতুন দাম অনুযায়ী,বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৬৯।ফাইলছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!