রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৮:১৫ এএম

বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!