ডেইলি খবর ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী জানান, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদনপ্রক্রিয়া ও অংশগ্রহণের বিস্তারিত নিয়ম এখনো জানানো হয়নি।প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :