বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবসে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১২:৩৭ পিএম

স্বাধীনতা দিবসে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: দেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপরই ডাক উন্মোচন করেন।ডাকটিকিট উন্মোচনের সময়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের সভা। বিকাল ৪টায় এই সভা হবে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!