শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ১২৪২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৪:৫০ পিএম

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায়  আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ১২৪২

ডেইলি খবর ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ জন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০২ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১১৪ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ২১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ১৪৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২ হাজার ৯৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭২ হাজার ২১ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!