বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সাবেক অন্তর্বতী সরকারের আরও ৩ সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর হিসাব তলব

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:৩১ এএম

সাবেক অন্তর্বতী সরকারের আরও ৩ সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর হিসাব তলব

ডেইলি খবর ডেস্ক: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পর এবার অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
চলতি সপ্তাহে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চায় বিএফআইইউ। তাদের ব্যাংক একাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে তদন্তের অংশ হিসেবে এই চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য এক্সেল শিটে করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্র্বতী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ফাওজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা।
আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন। খোদা বখস চৌধুরী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।
এর আগে আসিফ মাহমুদের হিসাব তলব করে বিএফআইইউ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!