রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ফের রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৫৯ পিএম

চট্টগ্রাম বন্দরে ফের রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক

ডেইলি খবর ডেস্ক: চট্টগ্রাম বন্দরে কর্মবরিতি দুইদিন স্থগিত রাখার পর রোববার (৮ ফেব্রæয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার (৭ ফেব্রæয়ারি) বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। আর কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক ইব্রাহীম খোকন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে এই কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
দাবিগুলো হলো-এনসিটি ‘ডিপি ওয়ার্ল্ড’কে ইজারা না দেয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করার দাবিও জানিয়েছে তারা।সংগৃহীত ছবি

বিস্তারিত আসছে...

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!