আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় মধুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০মিনিটে ওই এলাকার বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পার্কিং করা বাসটিতে অজ্ঞাত নামা ‘দুষ্কৃতিকারীরা’ আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন বালু এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে গাড়ির ভিতরের অধিকাংশ সিট এবং গ্লাস পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন মানবজমিনকে বলেন, পল্লবী এলাকার ১১নং সেকশনের ৯ নং লেনে পার্কিং করা এবং অকেজো গাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। গাড়ী ১০/১২টি আসন পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :