বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

দেশের এখন রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৯:৪৩ এএম

দেশের এখন রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন (তিন হাজার ৭০৬ কোটি ৬৯ লাখ) ডলারে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬ বিলিয়ন (তিন হাজার ২২৬ কোটি আট লাখ) ডলারে। বুধবার (১২ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বিগত কয়েক দিনের ব্যবধানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। এর আগে ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩২ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার। গত ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। তারও আগে ২ আগস্ট নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ বিচারে ছিল ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

তার আগে জুলাই মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৪৮ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার দেনা মেটানোর পর রিজার্ভ কিছুটা কমলেও পরবর্তী সময়ে প্রবাস আয় ও রপ্তানি প্রবাহের সমন্বয়ে তা আবার ঘুরে দাঁড়ায়।

আকু হলো এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরানসহ ৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি যৌথ ব্যবস্থা, যার মাধ্যমে দুই মাস পর পর আমদানি-রপ্তানির দেনা পরিশোধ করা হয়।ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!