বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৭ এএম

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

ডেইলি খবর ডেস্ক: ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (১১ ফেব্রæয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারির কথা জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
এর আগে, বিএনপির পক্ষ থেকে একটি দল ভোট কেনাবেচার বিষয়ে ইসিতে অভিযোগ দেয়।
বিজ্ঞপ্তিতে ইসি জানায়,একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দন্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!