বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মিরপুরে ফের বাসে আগুন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১০:৫৪ পিএম

রাজধানীর মিরপুরে ফের বাসে আগুন

আইন-অপরাধ ডেস্ক: ফের রাজধানীর পল্লবী থানার সাগুফতা এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিক্স রোডে ‌‌‘মিরপুর সুপার লিংক’ নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করার তথ্য জানিয়েছিল পুলিশ।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, পল্লবীর সাগুফতার সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড় করানো ছিল।

দুর্বৃত্তরা বাসের পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!