ডেইণি খবর ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকার ২৫ স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রোজার আগের দিন থেকে ২৫ রোজা পর্যন্ত মোট ২৬ দিন এ কার্যক্রম চলবে। আজ মঙ্গলবার ৩ ফে: এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।
সুলভ মূল্যে প্রাণজ পণ্য বিক্রির জন্য জনগণের চাহিদা বিবেচনায় ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রস্তাবিত স্থানসমূহ হলো- সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিক নগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচা বাজার), মোহাম্মদপুর (বাবর রোড), মোহাম্মদপুর (বসিলা), কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকা (বঙ্গবাজার)।
এ ছাড়া স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ বিক্রয়ের জন্য স্থায়ী স্পট নির্ধারণের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, রোজায় মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার করণীয় ঠিক করতে গত রোববার সভা করেন মন্ত্রণালরয়র উপদেষ্টা ফরিদা আখতার।
তাতে সিদ্ধান্ত হয়েছে, প্রাণসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিপণনের উদ্যোগ নেবেন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :