বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০১:২৮ পিএম

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

ডেইলি খবর ডেস্ক: রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির পর গতকাল মঙ্গলবারই রাজশাহী ছেড়েছেন তিনি। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। এই আদেশ পাওয়ার পর মঙ্গলবারই রাজশাহী ছেড়েছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

মো. ইউসুফ আলী অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে গতকাল মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন। দেখা যায়, তিনি প্রোটোকলের সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!