মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১০:১৪ পিএম

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে মারধরের হাত থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর ১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়।

এসআই আরও জানান, বাসে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!