বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

গাজীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৬:৩৬ পিএম

গাজীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রæত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে। 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!