সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:৩৫ পিএম

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

ডেইলি খবর ডেস্ক: এবছর মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। দেশটির রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।দেশটির সংবাদমাধ্যম মালে মেইল জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আগামীকাল সোমবার (১৮ মে)। সেই হিসাবে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে।এদিকে এই ঘোষণার আগেই দেশজুড়ে স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যেও ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কোরবানি এবংঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন তারা। ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!